(125 reviews)
Mastering Python & AI: From Zero to Hero
৳৩,৪০০
ব্যাচ শুরু
শনিবার ৩১ অক্টোবর
৩১ অক্টোবর
লাইভ ক্লাস
রাত ১০:০০- ১১:৩০ (রবি,মঙ্গল,বৃহ)
সাপোর্ট ক্লাস
কোর্স সম্পর্কে:
এখন Code লেখে AI। তাহলে Python শিখবেন কেন? কারণ AI Code লিখে দিলেও কোন কাজটা করাতে হবে, Code ঠিক আছে কিনা, আর ভুল হলে কীভাবে ঠিক করতে হবে, সেটা বুঝতে হয় আপনাকেই।
তাই এই Course শুরু হবে Python & AI Fundamentals দিয়ে: Programming ও Python কী, AI ও AGI কী, কোন AI Tool কোন কাজে, আর AI-এর সাথে নিয়ে কীভাবে Python Code লিখতে হয়। এরপর প্রতি Week-এ প্রথম দুই Class-এ একটা বিষয় সহজ ভাষায় বুঝবেন, আর তৃতীয় Class-এ AI-কে সাথে নিয়ে একটা কাজের জিনিস বানাবেন।
শুরু হবে নিজের পরিচয় Card আর বিদ্যুৎ বিলের হিসাব দিয়ে, শেষ হবে এমন Tool দিয়ে যা এক Click-এ ১০০ জনের Certificate বানায়, Computer-এর এলোমেলো Folder গুছিয়ে দেয়, আর আপনার Facebook Page-এর Comment পড়ে বলে দেয় Customer খুশি কিনা।
COURSE শেষে আপনি যা করতে পারবেন
- AI, Machine Learning, LLM আর AGI-এর পার্থক্য সহজ ভাষায় বুঝতে ও বোঝাতে
- ChatGPT, Claude, Gemini-এর মতো AI Tool সঠিক Prompt দিয়ে ব্যবহার করতে
- AI Assistant দিয়ে Python Code লিখতে, আর সেই Code পড়ে বুঝতে ও যাচাই করতে
- Excel ও CSV File-এর হিসাব আর Report অটোমেট করতে
- Computer-এর File ও Folder-এর কাজ এক Click-এ করতে
- Internet থেকে তথ্য এনে আর নিজের Program-এর ভেতর AI বসিয়ে কাজে লাগাতে
- নিজের Project GitHub-এ রাখতে এবং Web Link দিয়ে Share করতে
COURSE টি কাদের জন্য?
- যারা Computer চালাতে পারেন, কিন্তু কখনো Code লেখেননি
- যারা AI নিয়ে শুনেছেন কিন্তু বুঝতে চান AI আসলে কী আর কীভাবে কাজে লাগাবেন
- চাকরিজীবী, যারা Excel আর File-এর একঘেয়ে কাজে প্রতিদিন ঘণ্টা নষ্ট করেন
- ছোট ব্যবসার মালিক, যারা হিসাব আর Customer-এর তথ্য সহজে সামলাতে চান
- শিক্ষার্থী, যারা Data Science, Web Development বা AI-তে যাওয়ার আগে শক্ত ভিত চান
- যারা Python শুরু করতে ভয় পান
কোর্সে জয়েন করার আগে ডেমো ক্লাস দেখে নিন
গল্পে গল্পে Python লুপ- বিগিনারদের জন্য মাস্টারক্লাস

Md. Abedur Rahman
Software Engineer - WebAlive Pty Ltd.
পাইথন দিয়ে বানান এক্সপেন্স ক্যালকুলেটর

Md. Abedur Rahman
Software Engineer - WebAlive Pty Ltd.
গল্পে গল্পেই শুরু হোক পাইথন প্রোগ্রামিং: একটা প্রোজেক্টও করি
(1)(1)(1).jpg)
Md. Asif-Ul-Islam
Senior Software Engineer I at Brain Station 23 PLC
Run Your First Project in Python: একদম বিগিনারদের জন্য
(1)(1)(1).jpg)
Md. Asif-Ul-Islam
Senior Software Engineer I at Brain Station 23 PLC
লাইভ ডেমো ক্লাস
কোর্সে জয়েনের আগে লাইভ ডেমো ক্লাস করে নিন।
AI কী, আর কোড না জেনেও AI দিয়ে ৩০ মিনিটে নিজের প্রথম Python Program
৪ অক্টোবর
রাত ১০:০০টা

১৫৬০ জন লাইভ ডেমো ক্লাসটি বুক করেছেন।

১৫৬০ জন লাইভ ডেমো ক্লাসটি বুক করেছেন।
কারিকুলাম
১৪ মডিউল
৩৬ লাইভ ক্লাস
Foundation: Python আর AI-এর সাথে প্রথম পরিচয় (Module 1-6)
ক্লাস নিবেনঃ
Md.Asif‑Ul‑Islam
সপ্তাহ
১
Python & AI Fundamentals 101
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Week শেষে Learner বুঝবে Programming আর Python কী, AI আসলে কী আর AI ও AGI-এর পার্থক্য কী, কোন কাজে কোন AI Tool, আর AI-কে সাথে নিয়ে কীভাবে Python Code লিখতে হয়। জীবনের প্রথম Python Program Browser-এই চলবে।
Live Class 1: What is Programming & Python?
Topic: Programming মানে Computer-কে ধাপে ধাপে নির্দেশ দেওয়া, ঠিক যেমন কাউকে রান্নার রেসিপি বুঝিয়ে দেওয়া। কেন Python সবচেয়ে সহজ শুরু, আর Python দিয়ে কী কী বানানো যায় (Automation, Data, Web, AI)। Google Colab খুলে কিছু Install না করেই জীবনের প্রথম Python Code চালানো। পুরো Course-এর Roadmap.
Live Class 2: What is AI?
Topic: AI মানে এমন Software যা Data থেকে শিখে কাজ করে। Machine Learning, Generative AI আর LLM সহজ উদাহরণে বোঝা। ChatGPT কীভাবে উত্তর বানায়, আর কোথায় ভুল করে (Hallucination)। AGI কী: এমন AI যা মানুষের মতো প্রায় সব কাজ করতে পারে। এটা এখনো তৈরি হয়নি, আর কবে হবে তো নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে। । AI Tools Tour: ChatGPT, Claude, Gemini, Microsoft Copilot, কোনটা কোন কাজে ভালো।
Live Class 3: Coding with AI
Topic: ভালো Prompt লেখার নিয়ম: Role, Context, Task, Format। Safety: Password, NID বা ব্যক্তিগত তথ্য AI-কে না দেওয়া। AI-কে দিয়ে Python Code লেখানো, Colab-এ Run করা, Error এলে AI-কে দেখিয়ে ঠিক করা। নিয়ম: AI-এর Code চোখ বন্ধ করে বিশ্বাস নয়, আগে বুঝুন।
Project: My First AI-Built Program: AI-কে বাংলায় বলে যেকোনো সংখ্যার নামতা বানানোর Python Program লেখানো, Colab-এ চালানো, আর একটা লাইন নিজে বদলে দেখা।
সপ্তাহ
৩
Program-কে সিদ্ধান্ত নিতে শেখান
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Learner এমন Program লিখতে পারবে যা পরিস্থিতি অনুযায়ী আলাদা কাজ করে, আর ছোট ভুল নিজে খুঁজে ঠিক করতে পারবে।
Live Class 1: যদি... তাহলে...
Topic: "যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নাও" এর মতো করে Program-কে সিদ্ধান্ত নিতে শেখানো। বড়, ছোট, সমান তুলনা করা (if, else, Comparison Operators)।
Live Class 2: অনেক শর্ত একসাথে
Topic: "এটা না হলে ওটা" (elif)। and, or, not দিয়ে শর্ত জোড়া। User ভুল তথ্য দিলে কী হবে। Debugging-এর প্রাথমিক কৌশল।
Live Class 3: Project Class
Topic: নিজের বাসার বিদ্যুৎ বিলের কাগজ থেকে Slab Rate নিয়ে Project বানানো।
Project: বিদ্যুৎ বিল Calculator: Unit দিলে Slab Rate অনুযায়ী বিল কত আসবে দেখাবে।
সপ্তাহ
৫
অনেক তথ্য একসাথে সামলান
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Learner অনেকগুলো তথ্য তালিকা ও জোড়া আকারে রেখে যোগ, বাদ, খোঁজা আর হিসাব করতে পারবে।
Live Class: 1 তালিকা বানানো
Topic: বাজারের লিস্টের মতো List বানানো। নতুন জিনিস যোগ (append), বাদ (remove), খোঁজা, সাজানো (sort)। কখনো বদলাবে না এমন তালিকা (Tuple)।
Live Class: 2 নাম আর মানের জোড়া
Topic: "আলু: ৪০ টাকা" এর মতো Dictionary | তথ্য খোঁজা, যোগ, আপডেট, মুছে ফেলা। Set দিয়ে Duplicate বাদ দেওয়া।
Live Class: 3 Project Class
Topic: List আর Dictionary একসাথে ব্যবহার করে বাজারের হিসাব Project।
Project: বাজারের হিসাব: জিনিস আর দাম লিখলে মোট খরচ, সবচেয়ে দামি জিনিস, আর Budget পার হলে সতর্কবার্তা।
সপ্তাহ
২
প্রথম Python Program নিজে লিখুন
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Learner নিজে ছোট Program লিখে যা তথ্য নেয়, মনে রাখে, হিসাব করে আর সুন্দরভাবে দেখায়। Error Message দেখে ভয় পাবে না।
Live Class 1: Program কীভাবে তথ্য মনে রাখে
Topic: নাম, বয়স, দামের মতো তথ্য Variable-এ রাখা। লেখা (String), সংখ্যা (Integer, Float) আর হ্যাঁ/না (Boolean)-এর পার্থক্য। print() দিয়ে দেখানো।
Live Class 2: User-এর সাথে কথা বলা
Topic: input() দিয়ে User-এর কাছ থেকে তথ্য নেওয়া। লেখাকে সংখ্যায় বদলানো (Type Conversion)। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। প্রথম Error পড়া ও ঠিক করা।
Live Class 3: Project Class
Topic: AI Assistant-এর সাহায্যে Project বানানো, তারপর লাইন ধরে ধরে বোঝা আর নিজে বদলানো।
Project: আমার পরিচয় Card: নাম আর জন্মসাল দিলে সুন্দর Card Print হবে, আর বলবে আপনার বয়স মোট কত দিন।
সপ্তাহ
৪
একই কাজ বারবার করান এক লাইনে
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Learner Loop দিয়ে বারবার হওয়া কাজ লিখতে পারবে এবং প্রথম Interactive Game বানাবে।
Live Class 1: যতক্ষণ না থামতে বলি
Topic: শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া (while Loop) | Counter রাখা, break দিয়ে থামানো। কখনো না থামা Loop কেন বিপজ্জনক।
Live Class 2: নির্দিষ্ট সংখ্যকবার কাজ
Topic: ১ থেকে ১০০ পর্যন্ত যাওয়া (for Loop, range())। নামতা বানানো। Loop-এর ভেতরে Loop দিয়ে Pattern আঁকা।
Live Class 3: Project Class
Topic: random Module দিয়ে Computer-কে সংখ্যা "ভাবতে" শেখানো, তারপর Game বানানো।
Project: সংখ্যা ধাঁধা Game: Computer একটি সংখ্যা ভাববে, Player অনুমান করবে, Program বলবে "বড়" না "ছোট"।
সপ্তাহ
৬
Exam Week 1
1 Assignment
নতুন Live Class নেই। Module 1 থেকে 5-এর ওপর Exam, আর Support Class-এ Revision। এই Week-এর একটি Support Class-এ নিজের Computer-এ Python ও VS Code Setup করানো হবে।
Real Work Automation: আসল কাজ অটোমেট করুন (Module 7-11)
ক্লাস নিবেনঃ
Md.Asif‑Ul‑Islam
সপ্তাহ
৭
বড় কাজকে ছোট ভাগে ভাঙুন
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Learner বড় সমস্যাকে ছোট ধাপে ভেঙে Function দিয়ে সাজাতে পারবে, আর Error Message পড়ে AI-এর সাহায্যে ভুল ঠিক করতে পারবে।
Live Class 1: একবার লিখুন, বারবার ব্যবহার করুন
Topic: একটা কাজকে নাম দিয়ে আলাদা করে রাখা (Function)। তথ্য পাঠানো (Parameter) আর ফলাফল ফেরত নেওয়া (Return)।
Live Class 2: সমস্যা ভাঙার কৌশল
Topic: বড় সমস্যাকে কাগজে ধাপে ধাপে ভাঙা, তারপর Code-এ লেখা। Error Message (Traceback) ভয় না পেয়ে পড়া। AI-কে ঠিকভাবে Error দেখিয়ে সমাধান চাওয়া।
Live Class 3: Project Class
Topic: প্রতিটি অংশ আলাদা Function-এ রেখে Quiz Game বানানো।
Project: বাংলাদেশ GK Quiz Game: প্রশ্ন আসবে, উত্তর দিলে ঠিক-ভুল বলবে, শেষে Score দেখাবে।
সপ্তাহ
৯
Excel-এর কাজ এক Click-এ
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Learner Python দিয়ে Excel File পড়া, হিসাব, নতুন Report আর অনেকগুলো Certificate একসাথে বানাতে পারবে।
Live Class 1: Python দিয়ে Excel খোলা
Topic: Excel File পড়া, Column ধরে হিসাব, নতুন Sheet আর নতুন File বানানো।
Live Class 2: Report তৈরি
Topic: তথ্য Filter করা, Group করে Summary বানানো। একটা ছবির উপর নাম বসিয়ে Certificate তৈরি।
Live Class 3: Project Class
Topic: Sample Excel File থেকে Result Sheet আর Certificate একসাথে বানানো।
Project এক Click-এ Result Sheet ও Certificate: ১০০ জন শিক্ষার্থীর নম্বরের Excel থেকে Grade সহ Result Sheet আর প্রত্যেকের নামে আলাদা Certificate।
সপ্তাহ
১১
Internet থেকে তথ্য আনুন
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Learner অন্য Website বা Service থেকে Live তথ্য এনে নিজের Program-এ ব্যবহার করতে পারবে।
Live Class 1: API কী?
Topic: Restaurant-এ Waiter যেমন আপনার Order রান্নাঘরে নিয়ে খাবার এনে দেয়, API তেমনি আপনার প্রশ্ন Service-এ নিয়ে উত্তর এনে দেয়। প্রথম API Call (requests)।
Live Class 2: উত্তর থেকে দরকারি তথ্য
Topic: API-এর উত্তরের গঠন (JSON) বোঝা, দরকারি অংশ বের করা। Internet না থাকলে বা ভুল হলে Program যেন ভেঙে না পড়ে (Error Handling)।
Live Class 3: Project Class
Topic: দুটো আলাদা API একসাথে ব্যবহার করে App বানানো।
Project: আবহাওয়া ও টাকার Rate App: জেলার নাম দিলে আজকের আবহাওয়া, আর টাকার অঙ্ক দিলে Dollar-এ কত হয় দেখাবে।
সপ্তাহ
৮
তথ্য File-এ সংরক্ষণ করুন
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Learner নিজের Computer-এ Python চালাবে, এবং এমন Program বানাবে যা বন্ধ করলেও তথ্য হারায় না।
Live Class 1: নিজের Computer-এ Python
Topic: Browser থেকে নিজের Computer-এ আসা (VS Code, Setup-এ আগের Week-এর Support Class-এ সাহায্য)। File-এ লেখা আর File থেকে পড়া।
Live Class 2: Table-এর মতো তথ্য
Topic: CSV File কী: Excel-এর মতো Table, কিন্তু সাধারণ লেখায়। CSV পড়া ও লেখা। pip দিয়ে বাইরের Tool নিজের Program-এ আনা।
Live Class 3: Project Class
Topic: CSV File-এ তথ্য জমা রেখে খরচের ডায়েরি Project।
Project খরচের ডায়েরি: প্রতিদিনের খরচ File-এ জমা থাকবে, মাস শেষে খাবার, যাতায়াত, বিলের মতো Category অনুযায়ী হিসাব।
সপ্তাহ
১০
Computer-এর বিরক্তিকর কাজ অটোমেট করুন
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Learner নিরাপদভাবে File ও Folder সরানো, Copy করা আর নাম বদলানোর কাজ অটোমেট করতে পারবে।
Live Class 1: File আর Folder চেনা
Topic: Computer-এ File কোথায় থাকে (Path)। একটা Folder-এর সব File-এর তালিকা। কোনটা ছবি, কোনটা PDF চেনা।
Live Class 2: File সরানো ও নাম বদলানো
Topic: File Move, Copy, একসাথে অনেক File-এর নাম বদলানো। Safety Rule: আগে Test Folder-এ চালানো, Backup রাখা।
Live Class 3: Project Class
Topic: নিজের Download Folder-এর একটা Copy-তে Tool চালিয়ে দেখা।
Project Folder গোছানোর Tool: এলোমেলো Download Folder-এর File ধরন অনুযায়ী আলাদা Folder-এ চলে যাবে, আর ৫০০টি ছবির নাম তারিখ অনুযায়ী বদলে যাবে।
AI-Powered Tools: AI দিয়ে নিজের Tool বানান ও Share করুন (Module 12-14)
ক্লাস নিবেনঃ
Md.Asif‑Ul‑Islam
সপ্তাহ
১২
নিজের Program-এ AI আনুন
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Learner নিজের Python Program থেকে AI-কে কাজ দিতে পারবে, অনেকগুলো তথ্য একসাথে AI দিয়ে বিশ্লেষণ করতে পারবে, আর AI-এর ভুল যাচাই করতে পারবে।
Live Class 1: Code-এর ভেতর থেকে AI-কে প্রশ্ন
Topic: API Key কী, কেন গোপন রাখতে হয়। Program থেকে প্রথম AI Call। Mini Project: বাংলা AI সহকারী, যা লম্বা লেখার Summary দেয় আর ছুটির দরখাস্ত লিখে দেয়।
Live Class 2: AI-কে ঠিকভাবে কাজ বোঝানো
Topic: Code-এর ভেতরে ভালো Prompt। AI-এর উত্তর নির্দিষ্ট Format-এ (JSON) আনা। CSV-এর শত শত লাইন একটা একটা করে AI-কে পাঠানো (Batch)। খরচ ও Limit।
Live Class 3: Project Class
Topic: AI-এর উত্তর Excel-এ সাজানো, আর কয়েকটা উত্তর নিয়ে মিলিয়ে AI-এর ভুল ধরা (Validation)।
Project: Customer Review Analyzer: Facebook Page-এর Comment-এর CSV থেকে খুশি আর অভিযোগ আলাদা করবে, আর সবচেয়ে বেশি আসা অভিযোগের Summary দেবে।
সপ্তাহ
১৪
Capstone + Final Exam
1 Assignment
Learner নিজের অফিস, ব্যবসা বা পড়াশোনার একটি বাস্তব সমস্যা বেছে নিয়ে তার সমাধান বানাবে। GitHub Link ও ৩ থেকে ৫ মিনিটের Demo দিয়ে উপস্থাপন করবে, সাথে থাকবে Final Exam।
সপ্তাহ
১৩
কাজ Share করুন, পরের ধাপ ঠিক করুন
3 live class
1 Quiz
1 Assignment
MODULE TARGET
Learner-এর Project GitHub-এ থাকবে ও একটি Web Link-এ চলবে, Capstone-এর বিষয় ঠিক হবে, আর Course-এর পর কোন পথে যাবে সেটা পরিষ্কার হবে।
Live Class 1: Code Online-এ রাখা
Topic: GitHub কী, কেন এটা আপনার Online Portfolio। নিজের Project Upload ও Update। README লেখা।
Live Class 2: Project-কে Web App বানানো
Topic: আগের যেকোনো Project-এ Button ও Input Box যোগ করে Streamlit Web App বানানো, আর Link দিয়ে Share করা। Capstone Topic চূড়ান্ত করা।
Live Class 3: এরপর কোথায় যাবেন?
Topic: Python দিয়ে Data Science, Web Development, Automation ও QA, Freelancing-এর পথ। কোন পথে কী শিখতে হয়। Portfolio কীভাবে সাজাবেন। Ostad-এর পরের Course।
Project: নিজের Web App: আগে যেকোনো Project-কে Link দিয়ে Share করার মতো Web App বানানো।
কোর্সটি আপনারই জন্য
ইন্সট্রাক্টর
Md. Abedur Rahman
Software Engineer | ASP.NET | Full Stack | Angular | Vue 3 | Software Engineer at WebAlive Pty Ltd. | Former Software Engineer at Bit Mascot (Pvt.) Ltd. | Former Trainee Software Engineer at Brain Station 23 Ltd.



Md.Asif‑Ul‑Islam
Senior Software Engineer I at Brain Station 23 PLC | Former Software Engineer at Robi Axiata Ltd (Reddot Digital Ltd) | Former Engineer, Technology at SSD-TECH Ltd (Dotlines Bangladesh Ltd.)
.png)


Mohammad abul kashem
Backend Engineer at WintarIT | Former Full Stack Engineer (Intern) at Rosebud AI


Naimur Rahman
Programming Trainer at ICT Division | Former Back End Developer at DevsStream Limited | Former Robotic Process Automation Developer at Mechatronical Garage
.png)

Amrita Dey
Software Engineer at Playon24 | Teaching Assistant at Ostad Learning Platform | Former Frontend Developer Intern at Softex Solution



Tanmoy Saha
Full-Stack Developer (Intern) at EFG Information Technology L.L.C | Former Full-Stack developer at Prime 7 Business Solutions


যেসব ট্যুলস ও টেকনোলোজি শিখবেন

Python
ChatGPT / Claude / Gemini
.png)
Google Colab

VS Code
.png)
API

Excel / Google Sheets
Git
GitHub

Streamlit
কী কী থাকতে হবে

ল্যাপটপ/ডেস্কটপ (৪ জিবি র্যাম)

ভালো ইন্টারনেট কানেকশন

একটি Google Account

File-Folder চালানো আর Typing-এর বেসিক ধারণা (না থাকলে Course-এর আগে ছোট Video দেওয়া হবে)

লেগে থাকার মানসিকতা
কোর্সে আপনি পাচ্ছেন

৩ মাসের গাইডেড জার্নি

৩৬টি লাইভ ক্লাস

১২টি বাস্তব প্রজেক্ট + ১টি নিজের Capstone

৫০+ প্রিরেকর্ডেড ভিডিও

প্রোগ্রেস ট্র্যাকিং

সপ্তাহে ৩ দিন সাপোর্ট ক্লাস

কমিউনিটি সাপোর্ট

লাইফটাইম এক্সেস

সার্টিফিকেট
যেসকল রিয়েল লাইফ প্রোজেক্ট করানো হবে
কোর্সটি আপনারই জন্য
ফিডব্যাক
আমাদের লার্নারদের কাছে শুনুন
সার্টিফিকেট
কোর্স শেষে পেয়ে যান শেয়ারেবল কোর্স কমপ্লিশন এবং এসেসমেন্ট সার্টিফিকেট
.png)
কোর্স কমপ্লিট করে পেয়ে যান শেয়ারেবল কোর্স কমপ্লিশন সার্টিফিকেট
কোর্সে আপনার এসেসমেন্টের রেজাল্টের ওপর পেয়ে যান এসেসমেন্ট সার্টিফিকেট
.png)
প্রায়ই জিজ্ঞেস করা প্রশ্ন
কিভাবে পেমেন্ট করবো?
1. পেমেন্ট মেথড কি কি?
আপনি সরাসরি ওস্তাদের পেমেন্ট গেইটওয়ের মাধ্যমে Bkash, Nagad, Rocket, Visa, Mastercard, Debit and Credit কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।2. আমি কি যেকোনো ডিভাইস দিয়ে পেমেন্ট করতে পারবো?
জ্বী, আপনি ফোন, পিসি কিংবা ল্যাপটপ যেকোনো ডিভাইস দিয়ে পেমেন্ট করতে পারবেন।3. পেমেন্ট প্রসেস কি?
পেমেন্ট করার জন্য প্রথমে ব্যাচে ভর্তি হোন বাটনে ক্লিক করুন। এরপর পেমেন্ট পেইজ থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করুন বাটনে ক্লিক করুন এবং পেমেন্ট সম্পন্ন করুন।4. ডিসকাউন্ট কিভাবে পাবো?
আপনি ব্যাচে ভর্তি হওয়ার আগে এভেইলেবল প্রোমো কোড বসিয়ে এক্সপেক্টেড ডিসকাউন্ট পেতে পারেন।5. পেমেন্ট কনফার্মেশন কিভাবে পাবো?
পেমেন্ট প্রসেস শেষ হলে আপনার কাছে একটি মেসেজ আসবে এবং আপনার ড্যাশবোর্ডে আপনার জয়েন করা ব্যাচটি দেখাবে। আপনার স্টাডি প্লান অনুযায়ী কোর্স শুরু করে দিতে পারবেন।6. আমার লেনদেনের হিসাব থাকবে কি?
আপনার ড্যাশবোর্ডে আপনি প্রোফাইল থেকে ট্রাঞ্জেকশন ট্যাবে ক্লিক করে লেনদেন দেখতে পারবেন।
জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

২,১০০ জন মেম্বার
Python Shikhbe Bangladesh
ক্যারিয়ার কাউন্সিলরের সাথে কথা বলুন
*সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত
প্রোমো কোড 10-10 ৩৭% ডিসকাউন্ট, আর বাকি ৭ দিন !
.png)














(1)(1)(1).jpg)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
